জগন্নাথপুরে চুরি যাওয়া গাড়ী উদ্ধার সহ ৫ জন গ্রেপ্তার 

প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২৩

জগন্নাথপুরে চুরি যাওয়া গাড়ী উদ্ধার সহ ৫ জন গ্রেপ্তার 
স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুরে চুরি যাওয়া ব্যাটারী চালিত অটোরিক্সা (ইজিবাইক) উদ্ধার সহ ৫ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সুত্রে জানাযায়, বিগত ১২ ই ডিসেম্বর রাতে উপজেলার সৈয়দপুর (হাড়িকোনা) গ্রামের সৈয়দ হাফিজ মিয়ার মালিকানাধীন গ্যারেজ থেকে ব্যাটারি চালিত টমটম (মিশুক) গাড়ি চুরি হয়। এব্যাপারে গ্যারেজ মালিক জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ এর পরিপেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম এর দিক নির্দেশনায় অত্র থানার এসআই জিন্নাতুল ইসলাম তালুকদার  এর নেতৃত্বে একদল পুলিশ ১৮ ই ডিসেম্বর  বিশেষ অভিযান পরিচালনা করে চুরি যাওয়া এই গাড়ী উদ্ধার সহ গাড়ী চুরির সাথে জড়িত জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর (হাড়িকোনা) গ্রামের হাফিজ  সৈয়দ হাফিজ আহমদের ছেলে সাইদ আহমদ(২৪) বজলুর রহমান এর ছেলে ময়না মিয়া (২৮) হবিগঞ্জের নবীগঞ্জের উমরপুর গ্রামের মৃত আব্দুল মনাফের ছেলে শিবলু (৩৮), নবীগঞ্জের ভানুদেব গ্রামের মৃত রহমত উল্লাহর ছেলে কাজল মিয়া (৩৫), নবীগঞ্জের সরফরাজপুর গ্রামের মৃত ইমানী মিয়ার ছেলে মোঃ জিলু মিয়া (৩৬) কে গ্রেপ্তার করেন। গ্রেফতারকৃত  আসামীদেরকে ১৯ শে ডিসেম্বর রোজ  মঙ্গলবার সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। আদালত এর বিজ্ঞ বিচারক তাদের  জেল হাজতে প্রেরন করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ