জগন্নাথপুরে সাবেক চেয়ারম্যান প্রয়াত সাজ্জাদুর রহমান স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল

প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২৩

জগন্নাথপুরে সাবেক চেয়ারম্যান প্রয়াত সাজ্জাদুর রহমান স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল

হুমায়ূন কবীর ফরীদি ##

জগন্নাথপুরে কলকলিয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান প্রয়াত আলহাজ্ব মোঃ  সাজ্জাদুর রহমান স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১ নং কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান ও হাজী রঙ্গুম আলী আটপাড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর প্রতিষ্টাতা ও সভাপতি, সমাজ সেবক, পাড়ারগাঁও গ্রাম নিবাসী প্রয়াত আলহাজ্ব মোঃ সাজ্জাদুর রহমান স্মরণে পাড়ারগাঁও আইডিয়াল হাইস্কুল এন্ড কলেজ  ও হাজী রঙ্গুম আলী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর আয়োজনে ১৮ ই সেপ্টেম্বর রোজ সোমবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে পাড়ারগাঁও আইডিয়াল হাইস্কুল এন্ড কলেজ এর সভাপতি কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিক মিয়া’র সভাপতিত্বে ও শিক্ষক সোলেমান কবির ও কামাল হোসেন এর যৌথ পরিচালনায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান।


অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কলকলিয়া ইউনিয়ন পরিষদের তিনবারের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাদাত মান্নান অভি, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজী মোঃ রেজাউল করিম রিজু, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাসনাত হোসাইন, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আলাল হোসেন রানা, কলকলিয়া বাজার বনিক সমিতির সভাপতি হারুন মিয়া ও পাড়ারগাঁও আইডিয়াল হাইস্কুল এন্ড কলেজ এর শিক্ষার্থী মাছুমা আক্তার।
স্বাগত বক্তব্য রাখেন, পাড়ারগাঁও আইডিয়াল হাইস্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম ও হাজী রঙ্গুম আলী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ শাহজাহান মাহমুদ।

সভার শুরুতে মরহুম আলহাজ্ব মোঃ সাজ্জাদুর রহমান এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এবং পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পাড়ারগাঁও আইডিয়াল হাইস্কুল এন্ড কলেজ এর  শিক্ষার্থী মাসুমা বেগম।


এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হক, কলকলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল হাসিম, শাহজালাল মহাবিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রিন্সিপাল এম এ মতিন, আটপাড়া উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক এইচ এম আজমল, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক লুৎফুর রহমান, জগন্নাথপুর পৌর সভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফখরুল হোসেন, সিনিয়র সহ-সভাপতি মাষ্টার মিজানুর রহমান, সাধারন সম্পাদক বশির আহমদ,  যুগ্ম সাধারন সম্পাদক সুহিন আহমদ দুধু, আওয়ামী লীগ নেতা চন্দন মিয়া, হাজী সমছু মিয়া, শায়েস্তা মিয়া, কলকলিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক কামাল হোসেন লিলু, যুবলীগ নেতা শিপন আহমদ তালুকদার, একতার আলী লিটন, জাহাঙ্গীর খাঁন কলকলিয়া ইউনিয়ন ছাত্র লীগের আহবায়ক আকতার হোসেন, যুগ্ম আহবায়ক ওবায়দুর রহমান মুকুল,  ও শিক্ষাঙ্গনের শিক্ষক – শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।

এ সংক্রান্ত আরও সংবাদ