প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২৩
নিজস্ব সংবাদ দাতাঃ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১নং কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের পৃষ্ঠপোষক সদস্য ও কলকলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী রঙ্গুম আলী আটপাড়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি পাড়ারগাঁও চেয়ারম্যান বাড়ি নিবাসী যুক্তরাষ্ট্র প্রবাসী আলহাজ্ব মো. সাজ্জাদুর রহমানের রুহের মাগফিরাত কামনায় (২য় বার) দোয়া মাহফিলের আয়োজন করেছে কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন।
রবিবার (১৭ ডিসম্বের)সুনামগন্জের জগন্নাথপুরের খাশিলা গ্রামের আলহাজ্ব শফিকুল ইসলাম মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে এসোসিয়েশনের সভাপতি জনাব ডঃ সানাওয়ার ইসলাম চৌধুরী নিজে উপস্তিত থাকবেন এবং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সবার উপস্থিতি কামনা করেছেন।
উল্লেখ্য, কলকলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী রঙ্গুম আলী আটপাড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি পাড়ারগাঁও চেয়ারম্যান বাড়ি নিবাসী যুক্তরাষ্ট্র প্রবাসী আলহাজ্ব মো. সাজ্জাদুর রহমান বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টা ২০ মিনিটে আমেরিকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৫ বছর বয়সে ইন্তেকাল করেন। শুক্রবার (৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় যুক্তরাষ্ট্রে নামাজে জানাজা শেষে লাশ দাফন সম্পন্ন হয়েছে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest