প্রকাশিত: ৯:৪৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২৩
জান্নাতুল ফেরদৌসী আরিফা ##
জগন্নাথপুরে কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর আয়োজনে ২০২৩-২০২৪ অর্থ বছরের ৮ নং ওয়ার্ডের ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে।
” নেব সেবা দেবো কর,ইউপি হবে স্বনির্ভর” ও ” সবার জন্য প্রয়োজন, জন্ম এবং মৃত্যুর পরপরই নিবন্ধন ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১ নং কলকলিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে ১৪ ই ডিসেম্বর রোজ বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকার সময় ঘোরারগাঁও গ্রামস্থ ফটল বাবু বাড়ীতে অত্র ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের সদস্য মোঃ ছালিক মিয়া’র সভাপতিত্বে ও ইউপি সচিব মোঃ মাসুম বিল্লাহ’র পরিচালনায় অত্র ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থ বছরের ৭ নং ওয়ার্ডের ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিক মিয়া।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কলকলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল হাসিম।
এসময় উপস্থিত ছিলেন, কলকলিয়া ইউনিয়ন পরিষদের ৭,৮ ও ৯ নং ওয়ার্ড এর সংরক্ষিত নারী সদস্য স্বপ্না রানী দাস, ৫ নং ওয়ার্ড মেম্বার মসিক আহমদ, ৯ নং ওয়ার্ড মেম্বার সাদিক আলম, ২ নং ওয়ার্ড এর মেম্বার মাহবুবুল হাসান মোহন , ১,২ ও ৩ নং ওয়ার্ড এর সংরক্ষিত নারী সদস্য হুসনারা বেগম রিসনারা, ৪,৫ ও ৬ নং ওয়ার্ড এর সংরক্ষিত নারী সদস্য ছফেদা খানম, কলকলিয়া ইউনিয়ন পরিষদের ডিজিটাল উদ্যোক্ততা হাসানুজ্জামান আলীনুর, ফুজায়েল আহমদ, জাহাঙ্গীর খান, মালেক মিয়া,রিপন দাস,ইরা দাস,নিরঞ্জন দাস,তকজুদ হোসেন, দ্বীপক দাস,রবি দাস,অনুকুল দাস,গোপাল দাস, কাজল দাস, জিতু দাস, ছালেক মিয়া,প্রজিত দাস, মন্টু দাস, লিপি রানী, শ্রুতি দাস, রত্না রানী দাস, রেখা রানী দাস ও উষা বিশ্বাস দাস প্রমূখ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest