প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২৩
হুমায়ূন কবীর ফরীদি ##
জগন্নাথপুরে কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর আয়োজনে ২০২৩-২০২৪ অর্থ বছরের ৭ নং ওয়ার্ডের ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে।
” নেব সেবা দেবো কর,ইউপি হবে স্বনির্ভর” ও ” সবার জন্য প্রয়োজন, জন্ম এবং মৃত্যুর পরপরই নিবন্ধন ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১ নং কলকলিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে ১৩ ই ডিসেম্বর রোজ বুধবার বিকাল ৩ ঘটিকার সময় খাসিলা গ্রামস্থ জসীম উদ্দিন মেম্বার এর বাড়ীতে অত্র ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের সদস্য জসীম উদ্দিন মিন্টু’র সভাপতিত্বে ও ইউপি সচিব মোঃ মাসুম বিল্লাহ’র পরিচালনায় অত্র ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থ বছরের ৭ নং ওয়ার্ডের ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিক মিয়া।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কলকলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল হাসিম, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক নিখিল দাস, যুবলীগ নেতা শিপন আহমদ তালুকদার ও সুহেল আহমদ প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন, কলকলিয়া ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড মেম্বার প্যানেল চেয়ারম্যান -২ মোঃ আব্দুল কাইয়ূম, ৫ নং ওয়ার্ড মেম্বার মসিক আহমদ, ৯ নং ওয়ার্ড মেম্বার সাদিক আলম, মহিলা মেম্বার স্বপ্না রানী দাস, ছফেদা খানম, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর ইফতেখার আলম রানা, কলকলিয়া ইউনিয়ন পরিষদের ডিজিটাল উদ্যোক্ততা হাসানুজ্জামান আলীনুর, সুমন মিয়া, ফুজায়েল আহমদ, ময়না মিয়া, আবু সাঈদ, আবুল কালাম, হরি দাস, আম্বর আলী, মাহমুদ আলী, নূরুল ইসলাম, পৌরস মিয়া,আমরু মিয়া,ফজর আলী, মন্নান মিয়া, শফিকুল ইসলাম, আজিজুল মিয়া, রাবিন্দ্র চন্দ্র দে, মিন্টু সেন, জিতু দাস ও শের আলম প্রমূখ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest