প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২৩
হুমায়ূন কবীর ফরীদি ##
জগন্নাথপুরে কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর আয়োজনে ২০২৩-২০২৪ অর্থ বছরের ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে।
” নেব সেবা দেবো কর,ইউপি হবে স্বনির্ভর” ও ” সবার জন্য প্রয়োজন, জন্ম এবং মৃত্যুর পরপরই নিবন্ধন ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১ নং কলকলিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে ১২ ই ডিসেম্বর রোজ মঙ্গলবার বিকাল ৩ ঘটিকার সময় মোকামপাড়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অত্র ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল হাসিম এর সভাপতিত্বে ও ইউপি সচিব মোঃ মাসুম বিল্লাহ’র পরিচালনায় অত্র ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থ বছরের ৬ নং ওয়ার্ডের ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিক মিয়া।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মোকামপাড়া প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ শফিকুজ্জামান, বিশিষ্ট সমাজ সেবক শায়েস্তা মিয়া, বালিকান্দী গাজীপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল জলিল জালালী, কলকলিয়া ইউনিয়ন এর কালেক্টর জিতেন্দ্র দেবনাথ ও মহেশ দেবনাথ প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন, কলকলিয়া ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার ছফেদা খানম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বিএমএসএস সিলেট বিভাগীয় কমিটির শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাংবাদিক হুমায়ুন কবীর ফরীদি, আব্দুল খালিক, রামু দাস, মহেশ দাস, কলকলিয়া ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর ইফতেখার আলম রানা, রিপন আহমদ, আব্দুল বারীক, মাজেদা বেগম, খুশেদা বেগম, শাহনাজ বেগম ও শিবলী বেগম প্রমূখ সহ বিভিন্ন শ্রেনী পেশার নারী-পুরুষ।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest