হুমায়ূন কবীর ফরীদি##
জগন্নাথপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরূপ গৃহহীনদের জন্য প্রদানকৃত আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ কাজ ও ঘরে বসবাস বসবাসকারী পরিবারের খোঁজ-খবর নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল-বশিরুল ইসলাম।
মুজিববর্ষ উপলক্ষে সারাদেশের ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরূপ জমি ও গৃহ প্রদান কার্যক্রম এর আওতায় কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত কলকলিয়া গ্রাম এর দক্ষিণ পার্শ্বে আশ্রয়ণ প্রকল্পের নতুন ঘর এর নির্মাণ কাজ ১১ ই ডিসেম্বর রোজ সোমবার বিকালে পরিদর্শন করার পাশা-পাশি ইতিমধ্যে আশ্রয়ণ প্রকল্পের ঘরে বসবাস বসবাসকারী পরিবারের লোকজন এর সাথে আলাপ আলোচনা করে তাদের খোঁজ-খবর নিয়েছেন জগন্নাথপুরের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল- বশিরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঁইয়া সা-আধ, কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর তহশিলদার মোঃ নাজমুল হুদা খান, উপজেলা প্রকৌশল অধিদপ্তর এর সহকারী সাইফুদ্দিন, সাংবাদিক হুমায়ূন কবীর ফরীদি, শাহজাহান মিয়া , গিয়াস উদ্দিন, আজমত আলী প্রমূখ।