বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে জগন্নাথপুরে “বিএমবিএফ” এর আলোচনা সভা

প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২৩

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে জগন্নাথপুরে “বিএমবিএফ” এর আলোচনা সভা

হুমায়ূন কবীর ফরীদি ##

বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে জগন্নাথপুর উপজেলা শাখা বিএমবিএফ এর আয়োজনে আলোচনা সভা ও সংগঠনের আইডি কার্ড বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১০ ই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে আর্তমানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা শাখা বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন ( বিএমবিএফ) এর আয়োজনে ১০ ই ডিসেম্বর রোজ রবিবার দুপুরে জগন্নাথপুর পৌর শহরের মিলিনিয়াম মার্কেটস্থ বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) এর অস্থায়ী কার্যালয়ে অত্র সংগঠন এর সভাপতি মোঃ আব্দুল হান্নান এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এখলাছুর রহমান নিক্সন এর পরিচালনায় আলোচনা সভা ও অত্র সংগঠন সংশ্লিষ্টদের মধ্যে আইডি কার্ড বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম।
ঢাকা থেকে ভার্চ্যুয়ালী সংযুক্ত হয়ে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) কমিটির মহাসচিব এস এম সাইফুর রেজা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) জগন্নাথপুর উপজেলা শাখার উপদেষ্টা এম এ আজিজ,সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক মতিউর রহমান মুন্না, সাংগঠনিক সম্পাদক শাহজাহান সিদ্দিকী, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন, প্রচার সম্পাদক সৈয়দ আবু তাহের, ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ মহি উদ্দিন, শিক্ষা বিষয়ক সম্পাদক শহীদুর রহমান উজ্জ্বল ও যুব বিষয়ক সম্পাদক মোঃ রাজিবুল ইসলাম।
এসময় এই সংগঠন সংশ্লিষ্টরা সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
পরিশেষে সংগঠন এর সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ করেন সংগঠন এর সভাপতি মোঃ আব্দুল হান্নান।

এ সংক্রান্ত আরও সংবাদ