হুমায়ূন কবীর ফরীদি##
বিশ্বম্ভরপুরে গাঁজা সহ মাদক ব্যবসায়ী কুলসুমা(৪০), আসমা(৩০) ও জলিল(২০) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তাদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
আদালত ও সুনামগঞ্জ জেলা পুলিশ এর মিডিয়া সেল সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানার এসআই মতিয়ার রহমান এর নেতৃত্বে একদল পুলিশ ৬ ই ডিসেম্বর রোজ বুধবার সকাল ১০ ঘটিকার সময় বিশ্বম্ভরপুর টু তাহিরপুর সড়কের বিশ্বম্ভরপুর উপজেলাধীন নতুনপাড়া গ্রাম এলাকায় পাকা রাস্তার উপর থেকে একটি অটোরিক্সা আটক করার পাশা-পাশি বিশ্বম্ভরপুর উপজেলার রাজা পাড়া (মুজিব পল্লী) গ্রামের মোঃ আব্দুল আলীমের স্ত্রী কুলসুমা বেগম (৪০), আলীপুর গ্রামের মোঃ আলী আকবরের স্ত্রী আসমা বেগম (৩০), জগন্নাথপুর (নলিয়াপুর) গ্রামের মোঃ বাচ্চু মিয়ার ছেলে আব্দুল জলিল (২০) কে আটক করে। আটককৃত আসামিগণের কাছে থাকা একটি অটোরিক্সা তল্লাশি করে ২ কেজি মাদকদ্রব্য (গাঁজা) এবং মাদক পরিবহনে ব্যবহৃত অটোরিক্সাটি জব্দ করে। এই ঘটনায় গ্রেফতারকৃত আসামিগণের বিরুদ্ধে বিশ্বম্ভরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিগণকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে এই দিন সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। আদালত তাদেরকে জেল হাজতে প্রেরন করেছেন।