প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২৩
স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মাকসুদ চৌধুরীকে ময়মনসিংহ জেলায় বদলি করা হয়েছে। ২ রা ডিসেম্বর রোজ শনিবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ভাষ্কর দেবনাথ বাপ্পি’র স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা গেছে।

সুনামগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংযুক্ত উপসচিব মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীকে পদায়ন করা হয়েছে।
এছাড়াও ময়মনসিংহের জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমানকে স্বাস্থ্যসেবা বিভাগে উপসচিব হিসেবে বদলি করা হয়েছে। একই দিনে রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মেহেদী হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest