জগন্নাথপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 

প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২৩

জগন্নাথপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 
হুমায়ূন কবীর ফরীদি ##
জগন্নাথপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ৩০ শে নভেম্বর  রোজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ এর হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম এর সভাপতিত্বে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান,  জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, চিলাউড়া- হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল , পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঙ্গুর মিয়া,  জগন্নাথপুর বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি হাজী শাহ নিজামুল করিম, জগন্নাথপুর বাজার তদারকি কমিটির  সাধারন সম্পাদক জাহির উদ্দিন, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি শংকর রায়, জগন্নাথপুর উপজেলা যুবলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম রিপন, মাওলানা নিজাম উদ্দিন জালালী প্রমূখ।

এ সংক্রান্ত আরও সংবাদ