প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২৩
সুনামগঞ্জ প্রতিনিধিঃ
ছাতকের ইসলামপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জামায়াত নেতা এডভোকেট সুফি আলম সোহেল কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি সুনামগঞ্জ ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের ছড়ারপাড় গ্রামের মরহুম নূর ইসলামের পুত্র এবং ছাতক পৌর জামায়াতের সাবেক আমীর এবং ইসলামী ছাত্রশিবিরের সিলেট জেলা পশ্চিম এবং সুনামগঞ্জ জেলার সাবেক সভাপতি।২৭ শে নভেম্বর রোজ সোমবার বিকেলে ছাতক থানা খেয়াঘাট থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে স্থানীয় সুত্রে জানা যায়।
পুলিশ জানায়, একটি নাশকতা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest