এইচএসসি পরীক্ষায় শাহজালাল মহাবিদ্যালয়ে জিপিএ -৫ পাঁচটি

প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৩

এইচএসসি পরীক্ষায় শাহজালাল মহাবিদ্যালয়ে জিপিএ -৫ পাঁচটি

হুমায়ূন কবীর ফরীদি ##

এবারের এইচএসসি পরীক্ষায় শাহজালাল মহাবিদ্যালয় এর পাঁচজন শিক্ষার্থী  জিপিএ -৫ পেয়েছেন। পাশের হার ৯১.৬৩।
চলতি ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল ২৬ শে নভেম্বর রোজ রবিবার প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফল অনুযায়ী সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী শাহজালাল মহাবিদ্যালয় এর ২ শত ৫১ জন শিক্ষার্থী অংশ গ্রহন করেছিলেন। তমধ্যে ২শত ৩০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণদের মধ্যে মানবিক বিভাগে ৩ জন ও বিজ্ঞান বিভাগে ২ জন শিক্ষার্থী জিপিএ -৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। পাশের হার ৯১.৬৩।
এ ব্যাপারে শাহজালাল মহাবিদ্যালয় এর প্রিন্সিপাল এম এ মতিন বলেন, এবারের  এইচএসসি’র ফলাফল সন্তোষজনক।এজন্য সকল অভিভাবক,  শিক্ষক ও শিক্ষার্থী প্রতি আমি কৃতজ্ঞ। আগামীতে আরো ভাল ফলাফল করার আশাবাদী।

এ সংক্রান্ত আরও সংবাদ