প্রকাশিত: ১:১৮ পূর্বাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৩
স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জে ডিবির অভিযানে দেড় লক্ষাধিক টাকা সমপরিমাণ মূল্যের ভারতীয় প্রসাধনী সামগ্রীসহ শামীম রানা(৪২) নামক এক চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলা পুলিশের মিডিয়া সেল সুত্রে জানাযায়,
সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই ওয়াসিমুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় ১৪ ই নভেম্বর রোজ মঙ্গলবার দিবাগত রাত ৮ ঘটিকার সময় সুনামগঞ্জ সদর মডেল থানাধীন আব্দুর জহুর সেতুর টোল বক্সের সামনের রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করে ১ লাখ ৬২ হাজার ৭ শত ২০ টাকা সমপরিমাণ মূল্যের ভারতীয় প্রসাধনী সামগ্রী ও ১টি মোটরসাইকেলসহ সুনামগঞ্জ সদর থানার পুরাতন গোদিগাঁও গ্রাম নিবাসী মোবারক হোসেন এর ছেলে চোরা কারবারি শামীম রানা(৪২)কে গ্রেফতার করে। এসময় আটককৃত শামীম রানার কাছে থাকা ভারতীয় ১৬৮ পিস অলিভ অয়েল ও ২৩৪ পিস জনসন বেবি লোশনসহ চোরা কারবারের পরিবহনে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করা হয়। এ সময় গ্রেফতারকৃত আসামি জব্দকৃত ভারতীয় প্রসাধনী সামগ্রী আমদানী সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারে নাই। চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা ভারতীয় প্রসাধনী সামগ্রী বিক্রির উদ্দেশ্যে পরিবহন করায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করাসহ আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে ।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest