হুমায়ূন কবীর ফরীদি ##
পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান বলেছেন, সাধক মরমী কবি রাধারমণ দত্তের মতো গুনীজনরা বাংলার লোক সংস্কৃতিকে সমৃদ্ধি করেছেন। এবং তাদের অসাধারণ কবিত্বে মানুষের আত্মার খোড়াক যোগাচ্ছে। এমনকি দেশ হতে দেশান্তরে বাংলার লোক সংস্কৃতি ঐতিহ্যের ধারক-বাহক হয়ে কাজ করছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শী চিন্তা ধারায় বর্তমান সরকার দেশের উন্নয়ন সহ রাধারমণ দত্তের মতো লুকায়িত গুনী জনদের মর্যাদা নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে কাজ করছে। তিনি আরও বলেন, আমরা উপমহাদেশের প্রখয়াত বাউল সাধক মরমী কবি দামাল গানের জনক রাধারমণ দত্তের স্মৃতিকে অমলিন করে রাখতে অচিরেই জগন্নাথপুরে রাধারমণ দত্ত কমপ্লেক্স স্থাপন করব। আওয়ামী লীগ সরকার আবারও ক্ষমতায় আসলে অবশ্যই রাধারমণ দত্ত কমপ্লেক্স নির্মাণ করা হবে। দেশের উন্নয়ন এর অগ্রযাত্রা ও কৃষ্টি -সংস্কৃতিকে ধরে রাখতে আওয়ামী লীগের প্রতি আস্তা রাখতে হবে। তিনি বিএনপির উদ্দেশ্যে আরো বলেন, দেশের উন্নয়ন এর অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে জ্বালানো- পোড়ানো ও ভাঙ্গা-চোরার পথ বেছে নিয়ে হরতাল -অবরোধ করে গন্ডগোল পাকিয়ে বিলাসী জীবন-যাপন এর জন্য ক্ষমতায় আসার চেষ্টা করছেন। এটা ঠিক নয়। দেশের মানুষ বুঝে। ভিনদেশি কর্তাদের পিছু হেটে কোনো লাভ হবে না। তারা এদেশের মালিক নয়। বঙ্গবন্ধুর নেতৃত্বে এই দেশের সর্বস্তরের জনগণ দেশ স্বাধীন করেছিল। আর তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন করছেন। তাই দেশের উন্নয়ন এর অগ্রযাত্রা অব্যাহত রাখতে দেশের জনগণ শেখ হাসিনার নেতৃত্বে আপনাদের এই অগণতান্ত্রিক আচরণ প্রতিহত করবে। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। জনসাধারণের উদ্দেশ্যে তিনি আরও বলেন, দেশের উন্নয়ন, কৃষ্টি সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধরে রাখতে ও দেশের চলমান উন্নয়ন এর অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অর্থাৎ উন্নয়ন এর প্রতীক নৌকায় ভেট দেওয়ার জন্য জনগণের প্রতি আহবান জানান।
উপ-মহাদেশের প্রখ্যাত সাধক মরমী কবি ধামাইল গানের জনক রাধারমণ দত্তের ১০৮ তম প্রয়াণ দিবস উপলক্ষে দুই দিন ব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এর শেষ দিন অর্থাৎ ১০ ই নভেম্বর রোজ শুক্রবার সন্ধ্যা রাতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও রাধারমণ দত্ত সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে জগন্নাথপুর পৌর শহরের কেশবপুর বাজার সংলগ্ন মাঠে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম এর সভাপতিত্বে ও শিক্ষিকা সালেহা পারভীন এর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেছেন জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান।
উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ সার্কেল) শুভাশীষ ধর, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সিদ্দিক আহমেদ, জগন্নাথপুর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান নুরুল ইসলাম, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাহাদাত মান্নান অভি, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজী মোঃ রেজাউল করিম রিজু, রাধারমণ দত্তের উত্তরসূরী নিশীথ রঞ্জন দত্ত, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক বিজন কুমার দেব, জগন্নাথপুর উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, জগন্নাথপুর পৌর সভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, জগন্নাথপুর পৌর সভার কাউন্সিলর শফিকুল হক, জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুন মুকিত ও সাধারন সম্পাদক তাহা আহমেদ প্রমূখ।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের গুনী শিল্পীর সংগীত পরিবেশন করেন।