ছাতকে ১৪ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২৩

ছাতকে ১৪ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সুনামগঞ্জ প্রতিনিধিঃ
ছাতকে ১৪ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী জীবন (২৭) ও রুমেল(২১) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
পুলিশ ও আদালত সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার এসআই  পিয়াস পাল ও এসআই বাবলু চন্দ্র পাল এর নেতৃত্বে একদল পুলিশ ৯ ই নভেম্বর দিবাগত রাতে  বিশেষ  অভিযান পরিচালনা করে ছাতক উপজেলার জাউয়া বাজারস্থ মুরগীর হাটের সামন থেকে শান্তিগঞ্জ উপজেলার নোয়াখালী গ্রাম নিবাসী আব্দুল আউয়াল এর ছেলে মাদক ব্যাবয়াসী জীবন মিয়া (২৭) ও ঝামলাবাজ গ্রাম নিবাসী সিরাজ আহমদ এর ছেলে  রুমেল আহমদ (২১) কে গ্রেপ্তার করেন। এসময় গ্রেপ্তারকৃত আসামিদ্বয়ের কাছে থাকা একটি প্রাইভেটকার তল্লাশি করে ১৪ কেজি গাঁজা ও  এই গাজা বহনকারী প্রাইভেটকারটি জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে ছাতক থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদ্বয়কে ১০ ই নভেম্বর সুনামগঞ্জ  বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদেরকে জেল হাজতে প্রেরন করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ