প্রকাশিত: ১১:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২৩
হুমায়ূন কবীর ফরীদি ##
জগন্নাথপুরে নিজাম(৫৫) নামক ও সুমন(৩৬) নামক দুই বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
আদালত ও থানা সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান এর দিক নির্দেশনায় অত্র থানার একদল পুলিশ ৮ নভেম্বর বিশেষ অভিযান পরিচালনা করে নাশকতার অভিযোগে জগন্নাথপুর পৌর শহরের বাড়ী জগন্নাথপুর নিবাসী আকবর আলীর ছেলে জগন্নাথপুর পৌর সভার ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নিজাম উদ্দিন (৫৫) ও জগন্নাথপুর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার মৃত সিরাজুল হক এর ছেলে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশরাফুল হক সুমন(৩৬)কে গ্রেপ্তার করেন । ৯ ই নভেম্বর গ্রেপ্তারকৃতদের আদালত এর মাধ্যমে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে।
উল্লেখ্য, সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি, গাড়ী ভাঙচুর ও গাড়ীতে আগুন লাগানোর অভিযোগ এনে বিগত ৭ ই নভেম্বর জগন্নাথপুর থানার এসআই সাব্বির আহসান বাদী হয়ে কলকলিয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সাদিকুর রহমান নান্নু (৪০) কে প্রধান আসামী করে ৩৯ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা ৪০/৪৫ জনকে আসামী জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেছেন। এই মামলার আসামী বিএনপি নেতা সাদিকুর রহমান নান্নু (৪০) ও ছাত্রদল নেতা নিজাম আহমদ (৩২)কে ৬ ই নভেম্বর গ্রেপ্তার করে থানা পুলিশ এবং ৭ ই নভেম্বর বিজ্ঞ আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest