জগন্নাথপুরে ৮ আসামী গ্রেপ্তার

প্রকাশিত: ১:০৬ পূর্বাহ্ণ, নভেম্বর ৯, ২০২৩

জগন্নাথপুরে ৮ আসামী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুর পৃথক অভিযান চালিয়ে ৮ আসামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
পুলিশ সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান এর দিক নির্দেশনায় অত্র থানার এসআই সাব্বির আহসানের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের উত্তর কালনীরচর গ্রামের আছদ্দর আলীর ছেলে মোঃ শওকত আলী (৩৬), মোঃ লেচু মিয়ার ছেলে মোঃ সোহান মিয়া (২০), সুন্দর উদ্দিনের ছেলে সুহিন মিয়া (৩৮), মৃত আব্দুল কাইয়ুমের ছেলে আবু তাহের (২৪), মৃত মরফত উল্লার ছেলে আরিফ উল্লাহ (৫০), মৃত তৈমুজ আলীর ছেলে মোঃ ইয়াহিয়াকে (৫৫) গ্রেফতার করেন। এবং একই থানার এসআই সাব্বির আহসানের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর দক্ষিণপাড়া গ্রামের নূর আলীর ছেলে মিঠু মিয়া (২১), রানীগঞ্জ ইউনিয়নের ইছগাঁও (পশ্চিমবাড়ী) গ্রামের মোঃ রফু মিয়ার ছেলে জাবেদ আহমদ (২৫) কে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামীদের ৮ ই নভেম্বর সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ