প্রকাশিত: ১১:৪৪ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২৩
হুমায়ূন কবীর ফরীদি ##
জগন্নাথপুরে আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা ভূক্ত পলাতক আসামী লিয়াকত (৬০) ও মকবুল (৪০) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
পুলিশ ও আদালত সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান এর দিক নির্দেশনায় অত্র থানার এসআই মোঃ শামছুল আরেফিন তালুকদার এর নেতৃত্বে একদল পুলিশ ৬ ই নভেম্বর দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর উপজেলার সাংগিয়ারগাঁও গ্রাম নিবাসী মৃত মোঃ কাছম আলীর ছেলে আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা ভূক্ত পলাতক আসামী মোঃ লিয়াকত আলী (৬০) ও এই থানার এসআই সাইফুদ্দীন এর নেতৃত্বে এক দল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর (ডরেরপাড়) গ্রাম নিবাসী মৃত মোঃ উলফত উল্লাহর ছেলে আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা ভূক্ত পলাতক আসামী মোঃ মকবুল মিয়া(৪০)কে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামীদ্বয়কে ৭ ই নভেম্বর সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। আদালত তাদেরকে জেল হাজতে প্রেরন করেছেন।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest