প্রতীকী ছবি
হুমায়ূন কবীর ফরীদি ##
জগন্নাথপুর বাজারের একটি ব্যবসা প্রতিষ্ঠানে রাতের আঁধারে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরস্থ জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী শহীদ মিনার রোডের ” রিয়া ট্রেডার্স ” এর মালিক প্রতাপ দাস ৩০ শে অক্টোবর রোজ সোমবার দিবাগত রাত প্রায় ৯ ঘটিকার সময় প্রতি দিনের ন্যায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান তালাবদ্ধ করে বাসাতে চলে যান। পরদিন অর্থাৎ ৩১ শে অক্টোবর রোজ মঙ্গলবার সকালে তালা খুলে দোকানে প্রবেশ করে দেখতে পান দোকানের ক্যাশ ডয়ারের তালা ভাঙা এবং ডয়ার খুলা অবস্থায় রয়েছে। ক্যাশ ডয়ারে রাখা প্রায় চার হাজার টাকা খুচরো টাকা পয়শা নেই। তখন দোকান ঘর চেক করে দেখেন দোকান ঘরের চালের টিন খোলা। এতে বুঝতে পারেন দোকানে চুরি হয়েছে। তখন দোকানের সিসি ক্যামেরার ফুটেজ চেক করে দেখতে পান অজ্ঞাতনামা চোর চালের টিন খোলে দোকানে প্রবেশ করে ক্যাশ ডয়ার ভেঙে টাকা পয়শা নিয়ে গেছে।
এবিষয়ের সত্যতা নিশ্চিত করে রিয়া ট্রেডার্স পরিচালক প্রতাপ দাস এর ভাই দিলিপ দাস বলেন, বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, সিসি ক্যামেরার ফুটেজ এর ছবি দেখে চোর শনাক্ত করার চেষ্টা চলছে।