সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও যুবদল সভাপতি সহ ১০জন গ্রেপ্তার

প্রকাশিত: ১:২২ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২৩

সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও যুবদল সভাপতি সহ ১০জন গ্রেপ্তার

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি, জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর শওকতসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকাল সাড়ে নয়টায় পুরাতন বাসস্টেশনের দলীয় কার্যালয়ের সামনে থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে। সুনামগঞ্জ সদর থানার ওসি জানিয়েছেন, গ্রেপ্তারকৃত সকলেই বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামী।

গ্রেপ্তারকৃত অন্যরা হলেন- দলীয় নেতা রাখাব উদ্দিন, সাবেক ছাত্রদল নেতা ইকবাল হোসেন, যুবদল নেতা তৌহিদ চৌধুরী, ইজাজুল হক চৌধুরী, শামছুল হক, সাকিব মুন খোকন, আবুল হাসান রাসেল, বিশ্বম্ভরপুর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম ও বিএনপি নেতা হেনু মিয়া।

সদর থানার ওসি ইখিতিয়ার উদ্দিন চৌধুরী জানিয়েছেন, নাশকতার পরিকল্পনা করার সময় পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে। এরা সকলেই সোমবার সকালে পুলিশের দায়ের করা নাশকতার মামলার আসামী।

সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন বলেছেন, দলীয় কার্যালয়ের সামনে শান্তিপূর্ণভাবে অবস্থানের সময় পুলিশ বিএনপির ১০ গুরুত্বপূর্ণ নেতাকে গ্রেপ্তার করেছে। পুলিশের অন্যায় আচরণ সহ্যের সীমা অতিক্রম করেছে।

এ সংক্রান্ত আরও সংবাদ