যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা “আকাশ” এর পিতার মৃত্যুতে কলকলিয়া বিএনপির শোক

প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৩

যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা “আকাশ” এর পিতার মৃত্যুতে কলকলিয়া বিএনপির শোক

স্টাফ রিপোর্টারঃ

যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা সনুয়াখাই গ্রাম নিবাসী আবুল হোসেন আকাশ এর পিতার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও শোক প্রকাশ করে বিবৃতি প্রদান করেছেন বিএনপি নেতৃবৃন্দ।
যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত সনুয়াখাই গ্রাম নিবাসী মোঃ আবুল হোসেন আকাশ এর পিতা মোঃ আব্দুল ওয়াহিদ (৮০) সাহেব গত ২৯ শে অক্টোবর রোজ রবিবার দিবাগত রাত ১২ টা ৩০ মিনিটের সময় নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন। মরহুম এর জানাজার নামাজ ৩০ শে অক্টোবর রোজ সোমবার দুপুর ২ ঘটিকার সময় নিজ গ্রাম সনুয়াখাই মাজার মাঠে অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে মরহুম এর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
উনার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও শোক প্রকাশ করে বিবৃতি প্রদান করেছেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুস সোবহান, কলকলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ কামরুজ্জামান, সাধারন সম্পাদক এম সাদিকুর রহমান নান্নু, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান তুতি, বিএনপি নেতা মোঃ আব্দুস ছালাম, কলকলিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মোঃ হুমায়ুন কবির, বিএনপি নেতা আব্দুল মতিন, আজিজুল হক আজিবুল, নুরুজ্জামান, আবুল মিয়া, আব্দুস সামাদ, রফিক মিয়া, কোবাদ মিয়া, আতর আলী, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম লেবু, কলকলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি শেলিম আহমদ, সহ-সভাপতি মোঃ রোকন মিয়া, কামরুল হাসান লিটন, শামসুজ্জামান, সাধারন সম্পাদক মোঃ সুহেল আহমদ, কলকলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফিরোজুল হক, সাধারন সম্পাদক রেজাউল হক, ১ম যুগ্ম সাধারন সম্পাদক এমদাদ হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক মির্জা ইমাদ উদ্দিন মাসুম, ফাহিম আহমদ ও সাংগঠনিক সম্পাদক মাবিয়া হাসান প্রমূখ।

 

এ সংক্রান্ত আরও সংবাদ