জগন্নাথপুরে আনসার ভিডিপি’র বাছাই কার্যক্রম অনুষ্ঠান

প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৩

জগন্নাথপুরে আনসার ভিডিপি’র বাছাই কার্যক্রম অনুষ্ঠান

স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুরে আনসার ভিডিপি বাছাই কার্যক্রম উপলক্ষে দিক নির্দেশনা মূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সমাগত জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনসার ভিডিপি বাছাই কার্যক্রম উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আনসার ভিডিপি’র আয়োজনে ২৯ শে অক্টোবর রোজ রবিবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলার বিভিন্ন ইউনিটের আনসার ভিডিপি’র দলনেতা ও সদস্যদের উপস্থিতিতে বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
এতে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা আনসার ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজী মোঃ রেজাউল করিম রিজু, উপজেলা মহিলা প্রশিক্ষিকা রিমা আক্তার ও উপজেলা কোম্পানী কমান্ডার রাকিবুর রহমান প্রমূখ।

এ সংক্রান্ত আরও সংবাদ