প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৩
হুমায়ূন কবীর ফরীদি ##
ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের নাগরিকদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ ও বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামীয়া জগন্নাথপুর উপজেলা এবং পৌর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
গাজা সহ ফিলিস্তিনে ইসারায়েলি দখলদার বাহিনী কর্তৃক সাম্প্রতিক ফিলিস্তিনে বর্বরোচিত হামলার প্রতিবাদে ২৭ শে অক্টোবর রোজ শুক্রবার বাদ জুম্মা সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা শাখা বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ ও বাংলাদেশ আনজুমানে তালাযীমে ইসলামীয়ার আয়োজনে চার শতাধিক জনতার উপস্থিতিতে জগন্নাথপুর পৌর পয়েন্টে বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ মহিউদ্দিন এমরান এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাওলানা নূর আহমদ এবং জগন্নাথপুর পৌর আল-ইসলাহ এর সাধারন সম্পাদক মাওলানা মোঃ আনোয়ার হোসাইন এর যৌথ পরিচালনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা তাজুল ইসলাম আলফাজ, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আজমল হোসাইন জামী, বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ জগন্নাথপুর উপজেলা শাখার সাবেক সভাপতি মুফতি গিয়াস উদ্দিন, বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ সুনামগঞ্জ জেলা শাখার প্রচার সম্পাদক মাওলানা মুফতি আবু সাঈদ সৈয়দ,বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ জগন্নাথপুর পৌর শাখার সভাপতি মাওলানা আবু আইয়্যুব আনছারী, জগন্নাথপুর পৌর সভার সাবেক কাউন্সিলর মোঃ কামাল উদ্দিন, জগন্নাথপুর পৌর সভার প্যানেল মেয়র মোঃ সাফরোজ ইসলাম মুন্না, জগন্নাথপুর উপজেলা (পশ্চিম শাখা) আনজুমানে তালামীযে ইসলামিয়ার সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস মুন্না, শফিকুল ইসলাম হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আহমদ শফি, জগন্নাথপুর পৌর শাখা আনজুমানে তালামীযে ইসলামিয়ার সভাপতি মোঃ ইমরান খান ও জগন্নাথপুর উপজেলা (পূর্ব শাখা) এর সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুর রহমান ও সাংবাদিক জহিরুল ইসলাম লাল।

জগন্নাথপুর পৌর আনজুমানে তালামীযের সাংগঠনিক সম্পাদক মোঃ মাহিম আহমেদ এর কোরান তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠিত উক্ত প্রতিবাদ সভা বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, মাওলানা নিজাম উদ্দিন জালালী, মাওলানা আকবর আলী, হাফিজ সমছু মিয়া সুজল, মাওলানা নূরুল ইসলাম খান শিহাব, মোঃ আব্দুল তাহিদ, মাওলানা আজিজুর রহমান, হাফিজ শওকত আলী, মাওলানা তাজুল ইসলাম, হাফিজ নুরুজ্জামান, মাওলানা রুহুল আমীন কবির, মাওলানা রুহুল আমীন, হাফিজ সামির আহমদ, মোঃ ইউনূছ আলী, মোঃ মিফতা উদ্দিন, ইমরান আহমদ জিলানী, উজ্জ্বল আহমদ, যুবায়ের আহমদ, মোঃ মাছুদুল হাসান, শামীম আহমদ ও মোঃ বুরহান উদ্দিন রাসেল,তাহের আহমদ প্রমূখ।
প্রতিবাদ শেষে এক বিশাল বিক্ষোভ মিছিল জগন্নাথপুর উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসা পয়েন্টে গিয়ে শেষ হয়।
এসময় ইহুদীবাদী ইসরায়েল কর্তৃক বর্বরোচিত হামলায় গাজাসহ ফিলিস্তিনি নিহত মানুষের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা সহ বিশ্ববাসীর সুখশান্তি ও সম্বৃদ্ধি কামনায়
বিশেষ মোনাজাত পরিচালনা করেন, বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ জগন্নাথপুর উপজেলা শাখার সহ-সভাপতি হাফিজ নূরুল হক।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest