আমেরিকা, ব্রিটিশ, আরব ও ভারতের কেউ দেশ চালাবেনা- জগন্নাথপুরে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান

প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৩

আমেরিকা, ব্রিটিশ, আরব ও ভারতের কেউ দেশ চালাবেনা- জগন্নাথপুরে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান

হুমায়ূন কবীর ফরীদি ##

পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়ন এর জোয়ার বইছে। চারদিকে শুধু উন্নয়ন আর উন্নয়ন। শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ ও কৃষি সহ সর্বক্ষেত্রে উন্নয়ন এর অগ্রযাত্রা দুর্বার গতিতে এগিয়ে চলছে। বাংলাদেশের উন্নয়ন এর অগ্রযাত্রা আজ বিশ্বের রোল মডেল। শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকায় দেশের উন্নয়ন হচ্ছে আমরা জনগণের জন্য কাজ করছি। আমরা দেশের উন্নয়ন চাই বলেই সমাগত নির্বাচনে দেশের জনগণ আওয়ামী লীগকে ক্ষমতায় বসাবে। বিরোধী দলের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, রাগ করে নির্বাচন থেকে সরে গেলে ভুল করবেন। শতভাগ লোক ভোট দেয় না, শতকরা ৬০-৭০ শতাংশ লোক ভোট দেয়। সব দল অংশগ্রহণ করে না, তাই বলে নির্বাচন আটকে থাকে না। জনগণের প্রতি আস্থা রেখে নির্বাচনে আসুন। তিনি আরো বলেন, বাংলাদেশ একটি স্বাধীন দেশ। জনগণের ভোটের মাধ্যমে দেশ পরিচালনা করতে হয়। আমেরিকা, ব্রিটিশ, আরব, ভারত থেকে কেউ দেশ চালাবে না। কেউ কেউ তাদের কাছে গিয়ে নালিশ করে দেশের বদনাম করবেন না।
২৫ শে অক্টোবর রোজ বুধবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নারিকেল তলায় রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম এর সভাপতিত্বে ও প্রকল্প পরিচালক ড. শরীফুল ইসলাম এর পরিচালনায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেছেন জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ -৩ আসন এর সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সিদ্দিক আহমেদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমল চন্দ্র, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ রেজাউল করিম রিজু প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাসনাত হোসাইন, জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওছার আহমেদ, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, জগন্নাথপুর উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আব্দুল কাইয়ূম মশাহিদ, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধু সুধন ধর , জগন্নাথপুর উপজেলা যুবলীগের সভাপতি মোঃ কামাল উদ্দিন, জগন্নাথপুর পৌর সভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, কল্যান কান্তি রায় সানি ও দলীয় নেতাকর্মী বৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।
একশ ২০ কোটি টাকা ব্যয়ে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।


এর আগে পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান জগন্নাথপুর উপজেলা কৃষি কার্যালয়ের উদ্যাগে উপজেলা পরিষদ এর হলরুমে ৫৮০ জন কৃষকের মধ্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ