ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে হামলার প্রতিবাদে  কলকলিয়ায় র‌্যালী ও মানববন্ধন

প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৩

ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে হামলার প্রতিবাদে  কলকলিয়ায় র‌্যালী ও মানববন্ধন
হুমায়ূন কবীর ফরীদি ##

ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের নাগরিকদের উপর  বর্বরোচিত হামলার প্রতিবাদে জগন্নাথপুর র‌্যালী ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।


গাজা সহ ফিলিস্তিনে ইসারায়েলি দখলদার বাহিনী কর্তৃক সাম্প্রতিক ফিলিস্তিনে বর্বরোচিত হামলার প্রতিবাদে ২৩ শে অক্টোবর রোজ সোমবার বাদ আছর সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আটপাড়া আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ (রঃ) স্মৃতি পরিষদ এর আয়োজনে চার শতাধিক জনতার উপস্থিতিতে এক বিশাল র‌্যালী স্থানীয় কলকলিয়া বাজারস্থ ডায়মন্ড কমিউনিটি সেন্টার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ডায়মন্ড কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে ফিরে এসে মানববন্ধন কর্মসূচী পালন করে।
আটপাড়া আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ (রঃ) স্মৃতি পরিষদ এর সিনিয়র সহ-সভাপতি মিলন আহমদ এর সভাপতিত্বে ও প্রচার সম্পাদক নুরুজ্জামান এর পরিচালনায় অনুষ্ঠিত উক্ত মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন,  মাওলানা নিজাম উদ্দিন জালালী, মাওলানা নূর আহমদ, রাজনৈতিক ব্যক্তি এম সাদিকুর রহমান নান্নু, কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর সাবেক মেম্বার মোঃ তারা মিয়া,মাওলানা শাহীনুর রহমান,  হাফিজ আজিজুল হক, আলী হোসেন ও সাঈদ আল ফয়সল প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর মেম্বার মসিক আহমদ,  আটপাড়া আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ (রঃ) স্মৃতি পরিষদ এর সদস্য সাব্বির আহমদ, শুকুর  আলী, শাহেদুজ্জামান শুয়েব, আজিজুল হক আজিবুল, শাহ আলম, জহিরুল ইসলাম লেবু, আনোয়ার হোসেন শিপু, একতার আলী লিটন ও ওবায়দুর রহমান মুকুল প্রমূখ সহ চার শতাধিক জনতা।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, দখলদার ইহুদীবাদী ইসরায়েল বাহিনী সাম্প্রতিক বর্বরোচিত হামলা চালিয়ে ফিলিস্তিনের নাগরিকদের হত্যা করার পাশা-পাশি  মানুষের জানমালের ক্ষয়ক্ষতি করছে। আমরা এই হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা  জানাচ্ছি। এবং ফিলিস্তিনকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ঘোষণার জন্য বিশ্ববাসীর প্রতি উদ্যত আহবান জানাচ্ছি।

এ সংক্রান্ত আরও সংবাদ