প্রকাশিত: ১১:১৩ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২৩
স্টাফ রিপোর্টারঃ
কলকলিয়ায় সার্বজনীন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন কলকলিয়া ইউনিয়ন বিএনপি পরিবার এর নেতৃবৃন্দ।
দেশের অন্যান্য স্থানের মতো ২০ শে অক্টোবর রোজ শুক্রবার থেকে মহাষ্টমী পূঁজার মধ্য দিয়ে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া আখড়া মণ্ডপে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সনাতনধর্মালম্বী হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় প্রধান উৎসব সার্বজনীন শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে। এই উৎসব উপলক্ষে ২২ শে অক্টোবর রোজ রবিবার দিবাগত রাত ৮ ঘটিকার সময় কলকলিয়া আখড়া পূজা মন্ডপ পরিদর্শন করার পাশাপাশি সনাতনী ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের সাথে কোশল বিনিময় করেছেন, কলকলিয়া ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুস ছালাম, কলকলিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হুমায়ুন কবির, বিএনপি নেতা বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নূরুল হক, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি সিলেট বিভাগীয় কমিটির শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাংবাদিক হুমায়ূন কবীর ফরীদি, বিএনপি নেতা মুসলিম মিয়া, কলকলিয়া ইউনিয়ন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ উকিল আলী, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ জহিরুল ইসলাম লেবু, কলকলিয়া আখড়া পূজা উদযাপন কমিটির সভাপতি শচীকান্ত দাস, কলকলিয়া গ্রাম নিবাসী মলিন্দ্র দাস, শৈলেন দাস, যুগেন্দ্র দাস, কলকলিয়া ইউনিয়ন যুবদল নেতা আলী হোসেন, কলকলিয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক মির্জা ইমাদ উদ্দিন মাসুম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাসুম আহমদ প্রমূখ ও কলকলিয়া গ্রামের লোকজন সহ এলাকার বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest