শান্তিপূর্ণ পরিবেশে জগন্নাথপুরে সার্বজনীন শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে

প্রকাশিত: ১১:২৮ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২৩

শান্তিপূর্ণ পরিবেশে জগন্নাথপুরে সার্বজনীন শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে

হুমায়ূন কবীর ফরীদি ##

শান্তিপূর্ণ পরিবেশে ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জগন্নাথপুরে সার্বজনীন শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। ২৪ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জ্জন এর মধ্য দিয়ে সম্পন্ন হবে পাঁচ দিন ব্যাপী এই উৎসব।শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।
২১ শে অক্টোবর রোজ শনিবার সরেজমিনে ঘুরে দেখা গেছে ও জানাযায়, দেশের অন্যান্য স্থানের মতো ২০ শে অক্টোবর রোজ শুক্রবার মহাষ্টমী পূঁজার মধ্য দিয়ে সুনামগঞ্জের একটি পৌর সভা ও আটটি ইউনিয়ন নিয়ে গঠিত জগন্নাথপুর উপজেলার কেন্দ্রীয় জগন্নাথপুর জিঁউর আখড়া সহ উপজেলায় ৪৩ টি পূঁজা মণ্ডপে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সনাতনধর্মালম্বী হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় প্রধান উৎসব সার্বজনীন শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে। হিন্দু ধর্মালম্বী সহ অন্যান্য ধর্মের বিভিন্ন বয়সী মানুষের পদ-পদাচরণায় মন্ডপ এলাকা মূখরিত। উৎসবে আগত হিন্দু ধর্মালম্বীরা দুর্গা মায়ের আশীর্বাদ লাভের আশায় পূজা -আর্চনায় ব্যস্ত রয়েছেন। আর অন্যান্যা ধর্মাবলম্বীরা পূজা দেখার পাশা-পাশি মন্ডপ পার্শ্ববর্তী মেলায় শিশু -কিশোর ও নিজের জন্য কেনাকাটা করছেন। এমনকি হিন্দু ধর্মালম্বীরাও মেলায় রকমারি মালামাল ক্রয় করছেন এবং ঘুরে বেড়াচ্ছেন।
মন্ডপের নিরাপত্তার লক্ষে প্রশাসনিক ভাবে প্রত্যেকটি মন্ডপে সিসি ক্যামেরা বসানো হয়েছে। এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করছেন। বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জ্জন এর মধ্য আগামী ২৪ অক্টোবর এই উৎসব সম্পন্ন হবে।
এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা পূজা উদযাপন পরিষদ এর সভাপতি স্বতীশ গোস্বামী বলেন, ২০ শে অক্টোবর মহাষ্টমী পূজার মধ্য দিয়ে উপজেলার ৪৩ টি পূজা মন্ডপে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে সার্বজনীন শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে। আগামী ২৪ শে অক্টোবর বিজয়া দশমীতে প্রতিম বিসর্জন এর মধ্য দিয়ে পাঁচ দিন ব্যাপী এই উৎসব সম্পন্ন হবে। আমরা উপজেলার সর্বস্তরের জনসাধারণ সহ প্রশাসনের সার্বিক সহযোগিতা পাচ্ছি।
এ বিষয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান বলেন, প্রতিটি পূজা মন্ডপে নিরাপত্তা নিশ্চিতে সিসি ক্যামেরা বসানো হয়েছে। এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সার্বক্ষণিক পুলিশ ও আনসার সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করছেন। আমরা সর্বক্ষেত্রে সজাগ দৃষ্টি রাখছি।
এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম বলেন, পূজা উপলক্ষে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ও আনসার সদস্যরা সার্বক্ষণিক কাজ করছেন। প্রত্যেকটি পূজা মন্ডপে সিসি ক্যামেরা বসানো হয়েছে।পূজা মন্ডপ সমূহের আপডেট জানতে উপজেলায় নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। এক প্রশ্নের জবাবে আরো বলেন, সরকারের পক্ষ থেকে আর্থিক সহ বিভিন্ন ভাবে সহযোগিতা করা হয়েছে ও হচ্ছে। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বী সকলকে জানাচ্ছি শারদীয় শুভেচ্ছা।

এ সংক্রান্ত আরও সংবাদ