ফিলিস্তিনবাসীর জন্য জগন্নাথপুরে বিশেষ দোয়া ও প্রার্থনা

প্রকাশিত: ৯:১৮ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২৩

ফিলিস্তিনবাসীর জন্য জগন্নাথপুরে বিশেষ দোয়া ও প্রার্থনা
হুমায়ূন কবীর ফরীদি ##
ইসরায়েলের বর্বরোচিত হামলায় ফিলিস্তিনের হতাহতদের জন্য জগন্নাথপুরের মসজিদে সমূহে বিশেষ দোয়া ও মন্দিরে প্রার্থনা করা হয়েছে।
গাজা সহ ফিলিস্তিনে ইসারায়েলি দখলদার বাহিনীর সাম্প্রতিক বর্বরোচিত হামলায় ফিলিস্তিনের নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় ও আহতদের সুস্থতা কামনায় রাষ্ট্রীয় নির্দেশনানুযায়ী ২০ শে অক্টোবর রোজ শুক্রবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা মডেল মসজিদ সহ উপজেলার সবকটি মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হওয়ার পাশা-পাশি মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ