জগন্নাথপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার 

প্রকাশিত: ১১:৪০ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২৩

জগন্নাথপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার 
স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী লাকী(৪০) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
পুলিশ সুত্রে জানাযায়ঃ গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান এর দিক নির্দেশনায় অত্র থানার এএসআই ফখর উদ্দিন এর নেতৃত্বে একদল পুলিশ ১৭ ই অক্টোবর দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর পৌর এলাকার ইশাকপুর গ্রাম নিবাসী মৃত আলকাছ উল্লার ছেলে আদালতে  নারী ও শিশু নির্যাতন মামলা নং৫৯/১০ এর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী শাহীন মিয়া ওরফে লাকী(৪০) কে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামীকে ১৮ ই অক্টোবর রোজ বুধবার বিজ্ঞ আদালত এর মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ