প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২৩
স্টাফ রিপোর্টারঃ
ডাচ্-বাংলা ব্যাংক একাউন্ট ব্যাংকিং কলকলিয়া শাখার গ্রাহক তথ্য ও হালনাগাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
ঐতিহ্যবাহী ডাচ্-বাংলা ব্যাংক সুনামগঞ্জের আয়োজনে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া শাখা ডাচ্-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর গ্রাহক তথ্য ও হালনাগাদ কর্মসূচি উপলক্ষে ১৭ অক্টোবর রোজ মঙ্গলবার দুপুরে স্থানীয় কলকলিয়া বাজারস্থ এমবি শপিং সেন্টারে ডাচ্- বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং কলকলিয়া শাখার পরিচালক তুবা ট্রেডার্স এর স্বত্বাধিকারী ও পরিচালক মোঃ আব্দুস ছালাম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিক মিয়া ও প্রধা বক্তা হিসাবে বক্তব্য রাখেন, ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড সুনামগঞ্জ এবি অফিস এর সেলস ম্যানেজার শ্রীনাথ ভট্টাচার্য।

এসময় উপস্থিত ছিলেন, রাজনৈতিক ব্যক্তি আবু তালেব, তুবা ট্রেডার্স এর স্বত্বাধিকারী আব্দুস ছালাম এর সহধর্মিণী ফেরদৌসী খাতুন, কলকলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আজিজুল হক, কলকলিয়া ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার স্বপ্না রানী, কলকলিয়া বাজার এর বিশিষ্ট ব্যবসায়ী হুমায়ূন কবির, নূরুল হক, মীর হোসেন, হাফিজ নূরুজ্জামান, সমাজ সেবক আজিজুর হক, মিয়া হোসেন, মির্জা ইমাদ উদ্দিন মাসুম ও মাসুম আহমদ সহ আরো অনেকে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest