জগন্নাথপুরে “KUDA” এর উপদেষ্টা শফিকুল ইসলামকে ফুল দিয়ে বরন

প্রকাশিত: ১০:৩৯ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২৩

জগন্নাথপুরে “KUDA” এর উপদেষ্টা শফিকুল ইসলামকে ফুল দিয়ে বরন

স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুরে প্রবীণ -নবীনদের সমন্বয়ে উন্নয়ন মূখী সামাজিক সংগঠন কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট এসোসিয়েশন (KUDA) এর উপদেষ্টা শফিকুল ইসলামকে ফুল দিয়ে বরন করা হয়েছে।

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১ নং কলকলিয়া ইউনিয়ন এর বাসিন্দা দেশ-বিদেশে বসবাসরত প্রবীণ -নবীনদের হাতে গড়া আর্থ মানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট এসোসিয়েশন (KUDA) এর অন্যতম উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী  মোঃ শফিকুল ইসলাম সংক্ষিপ্ত সফরে মাতৃভূমি বাংলাদেশে এসেছেন। তাঁর এই আগমনে বাংলাদেশে বসবাসরত এই সংগঠন এর সংগঠন সংশ্লিষ্টরা তাঁকে ১৬ ই অক্টোবর রোজ  সোমবার বিকালে ফুল দিয়ে বরন করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন  কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট এসোসিয়েশন (KUDA) এর সাংগঠনিক সম্পাদক আফ্রিকা প্রবাসী বাতির আহমদ, কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট এসোসিয়েশন (KUDA) এর অন্যতম সদস্য আনিছুর রহমান তুতি, কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট এসোসিয়েশন (KUDA) এর সদস্য মোঃ ছাব্বির আহমদ ছফির, ইকবাল হোসেন, মোজাম্মেল হক, ফারুক আহমেদ জিতু ও হাজী রঙ্গুম আলী আটপাড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর শিক্ষক মাওলানা সাইদুর রহমান নোমান সহ আরো অনেকে।

এ সংক্রান্ত আরও সংবাদ