হুমায়ূন কবীর ফরীদি ##
জগন্নাথপুরে পৃথক অভিযান পরিচালনা করে গাঁজা সহ মাদক ব্যবসায়ী মালিক(৫০) কে গ্রেপ্তার করার পাশা-পাশি সুমন(৩০), রাসেল (২২) ও হেলাল(২২) নামক চারজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
থানা সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান এর দিক নির্দেশনায় অত্র থানার এসআই সাব্বির আহসান এর নেতৃত্বে একদল পুলিশ ১৫ ই অক্টোবর রোজ রবিবার দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর পৌর এলাকার কেশবপুর গ্রাম নিবাসী মৃত আজব আলীর ছেলে মাদক ব্যবসায়ী মালিক মিয়া(৫০) কে ৬শত গ্রাম গাঁজা সহ তার নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করেছেন। গ্রেপ্তারকৃত মালিক মিয়া(৫০) এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জগন্নাথপুর থানায় মামলা দায়ের হয়েছে। অপর দিকে একই রাতে জগন্নাথপুর থানার এসআই জিয়া উদ্দিন এর নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ আইনের ৩৪ ধারায় জগন্নাথপুর পৌর শহরের জগন্নাথপুর গ্রাম নিবাসী সুনীল দাস এর ছেলে সুমন দাস(৩০), ইকড়ছই গ্রাম নিবাসী জাহির উদ্দিন এর ছেলে রাসেল মিয়া(২২) ও আলাল উদ্দিন এর ছেলে হেলাল মিয়া(২২)কে গ্রেপ্তার করেছেন। গ্রেপ্তারকৃত আসামীদের ১৬ ই অক্টোবর রোজ সোমবার সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
জগন্নাথপুর থানার এসআই মোঃ শামছুল আরেফিন এবিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন।