মীরপুরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর আলোচনা সভা নিয়ে উত্তেজনা, প্রশাসনে অভিযোগ

প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২৩

মীরপুরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর আলোচনা সভা নিয়ে উত্তেজনা, প্রশাসনে অভিযোগ

হুমায়ূন কবীর ফরীদি ##

জগন্নাথপুর এর মীরপুরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে আলোচনা সভাকে ঘিরে দুটি পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ ব্যাপারে হাফিজ হাবিবুর রহমান সহ ৫ জন স্বাক্ষরিত লিখিত অভিযোগ সহকারী পুলিশ সুপার জগন্নাথপুর সার্কেল বরাবরে দেওয়া হয়েছে।
অভিযোগ পত্র ও এলাকাবাসী সুত্রে জানাযায়, সুন্নী মতাদর্শে বিশ্বাসী মুসলিম উম্মাহ’র উদ্যোগে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়ন এর অন্তর্ভুক্ত হলিয়ারপাড়া জামেয়া কাদেরিয়া সুন্নিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির শুরু থেকে সুন্নী মতাদর্শে পরিচালিত আসছে। প্রতি বছর পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে এই মাদ্রাসায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরই অংশ হিসেবে আজ ১৫ ই অক্টোবর রোজ রবিবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ড. মঈনুল ইসলাম পারভেজ এলাকাবাসীর মতাদর্শকে উপেক্ষা করে তার একক সিদ্ধান্তে আলোচনা সভার চিঠিতে মিলাদুন্নবী বিরোধী কওমি আলেম সৈয়দ রেজওয়ান আহমদ ও জামাতি আলেম মখছুছুল করিম চৌধুরীকে বিশেষ অতিথি করেছেন। এবিষয়ে হাফিজ হাবিবুর রহমান গং ব্যক্তিবর্গ ১২ ই অক্টোবর মাদ্রাসায় গিয়ে চিঠিতে লিপিবদ্ধ আলেমদের বাদ দেওয়ার জন্য অধ্যক্ষ মঈনুল ইসলাম পারভেজকে অনুরোধ করলেও তিনি কোনো আশ্বস্ত করেননি। যার ফলশ্রুতিতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যেকোনো মুহূর্তে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটতে পারে। এমন অভিযোগ এনে ১৩ ই অক্টোবর  সন্ধ্যালগ্নে এলাকাবাসীর পক্ষে হাফিজ হাবিবুর রহমান সহ ৫ জন স্বাক্ষরিত লিখিত অভিযোগ সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) শুভাশিষ ধর বরারে দেওয়া হয়েছে।
এ ব্যাপারে হাফিজ হাবিবুর রহমান বলেন, আলোচনা সভার চিঠিতে বিতর্কিত মিলাদুন্নবী বিরোধী কওমি ও জামাতি আলেমদের অতিথি করা হয়েছে দেখে অধ্যক্ষ মাওলানা ড. মঈনুল ইসলাম এর কাছে গিয়ে আমরা সুন্নী মতাদর্শীরা কোনো শুরাহা পাইনি। এনিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এব্যাপারে আমরা এএসপি বরাবরে লিখিত অভিযোগ দিয়েছি।
এ ব্যাপারে জানতে অধ্যক্ষ মাওলানা  ড.মঈনুল ইসলাম পারভেজ এর মুঠোফোনে ফোন দিয়ে নেটওয়ার্ক সমস্যার কারনে আলাপ করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে মুঠোফোনে আলাপকালে সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) শুভাশিস ধর বলেন, অভিযোগ পেয়েছি। বলা হয়েছে দুই পক্ষকে একত্রে বসায় বিষয়টি সমঝোতার মাধ্যমে সমাধা করার জন্য এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থি শান্ত রাখতে জগন্নাথপুর থানার এসআই সজিবকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ