জগন্নাথপুরে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২৩

জগন্নাথপুরে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

হুমায়ূন কবীর ফরীদি ##

জগন্নাথপুরে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১ নং কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর আয়োজনে ও সূচনা কর্মসূচীর সহায়তায় ১০ ই অক্টোবর রোজ মঙ্গলবার দুপুরে অত্র ইউনিয়ন পরিষদ এর হলরুমে ১ নং কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিক মিয়ার সভাপতিত্বে ও লাভলিহুড সূচনা প্রকল্প (এফআইভিডিবি) এর টেকনিক্যাল অফিসার মোঃ সাজিদ মিয়া এবং সুচনা প্রকল্প (এফআইভিডিবি) এর ফিল্ড ফ্যাসিলিটেটর মাধব চন্দ্র বর্মন এর যৌথ পরিচালনায় দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত কর্মশালায় বক্তব্য রাখেন, ১ নং কলকলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল হাসিম, সমাজ সেবক মোঃ কামরুজ্জামান, মনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা রসরাজ বৈদ্য, কলকলিয়া ইউনিয়ন পরিষদের সচিব মোঃ মাসুম বিল্লাহ, জমাত উল্লাহ আটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দিলোয়ার হোসেন, সালাতুল ইসলাম,  সাংবাদিক হুমায়ূন কবীর ফরীদি ও মিজান মিয়া প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, কলকলিয়া ইউনিয়ন ভূমি অফিস এর উপ-সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হুদা খান, সমাজ সেবক আব্দুল হক, কলকলিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার মসিক আহমদ, মোঃ কামরুজ্জামান,মোঃ আব্দুল কাইয়ূম, মোঃ ছালিক আহমদ, মোঃ জসীম উদ্দিন মিন্টু, মোঃ সাদিক আলম , আজিজুল হক, মোঃ ছালিক মিয়া, মহিলা মেম্বার স্বপ্না রানী, হুসনারা বেগম রিসনারা, ছফেদা বেগম চৌধুরী, কলকলিয়া ইউনিয়ন স্বাস্থ্য পরিদর্শক রূপক রাজ বৈদ্য, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মোঃ ফজলু মিয়া, মনসুর আলী, আজিজুল হক আজিবুল, ফুজায়েল আহমদ, সাব্বির আহমদ ও বিভিন্ন শ্রেনী পেশার লোকজন সহ গ্রাম পুলিশ বৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ