হুমায়ূন কবীর ফরীদি ##
আসন্ন শারদীয় দুর্গোৎসব -২০২৩ ইং উপলক্ষে জগন্নাথপুর থানা পুলিশ এর আয়োজনে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় প্রধান উৎসব শারদীয় দুর্গোৎসব চলতি অক্টোবর মাসের ২০ তারিখ থেকে শুরু হবে। এই উৎসব উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর থানা প্রশাসনের আয়োজনে ৭ ই অক্টোবর রোজ শনিবার দুপুরে জগন্নাথপুর পৌর সভার হলরুমে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে ও ওসি তদন্ত সুশংকর পাল এর পরিচালনায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) শুভাশিষ ধর।
এছাড়াও বিভিন্ন শ্রেনী পেশার লোকজন বক্তব্য রাখেন ও জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বিজন কুমার দেব।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য মোঃ সিদ্দিক আহমেদ, জগন্নাথপুর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মিজানুর রশীদ ভূঁইয়া, সাধারন সম্পাদক হাজী মোঃ রেজাউল করিম রিজু, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাসনাত হোসাইন, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মোঃ লুৎফুর রহমান, জগন্নাথপুর উপজেলা যুবলীগের সভাপতি মোঃ কামাল উদ্দিন, সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম রিপন, জগন্নাথপুর পৌর সভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হক, জগন্নাথপুর পৌর সভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, ছাত্রলীগের সভাপতি মোঃ আব্দুল মুকিত, সাধারন সম্পাদক তাহা আহমদ, থানা প্রশাসনের এসআই, এএসআই, কনস্টেবল বিভিন্ন শ্রেনী পেশার লোকজন সহ প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
এর আগে দুপুর ১১ ঘটিকার সময় পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন এর নারিকেলতলায় কৃষি ইনস্টিটিউট এর স্থান পরিদর্শন করেছেন।