বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সম্মাননা অনুষ্ঠান

প্রকাশিত: ১০:২৯ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২৩

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সম্মাননা অনুষ্ঠান

স্টাফ রিপোর্টারঃ

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ১২ নং আটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১২ নং আটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে ৫ ই অক্টোবর অত্র বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বারহাল ডিগ্রি কলেজ এর প্রভাষক মাওলানা মোঃ তরিকুল ইসলাম এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক রিংকু চন্দ্র দাস তালুকদার এর পরিচালনায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক সম্মাননা অনুষ্ঠান ও ক্রেষ্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় বক্তব্য রাখেন, আটপাড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম, কলকলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল হাসিম।


স্বাগত বক্তব্য রাখেন, ১২ নং আটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফেরদৌস আহমেদ, আটপাড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মোঃ ফয়জুল হক ও যুব নেতা কামাল হোসেন লিলু প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, ১২ নং আটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জোছনা বেগম ও রাবেয়া বেগম সহ বিদ্যালয়ের শিক্ষার্থী বৃন্দ।
পরে শিক্ষকদের হাতে সম্মাননা ক্রেষ্ট ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেষ্ট তুলে দিয়েছেন অনুষ্ঠান এর অতিথি বৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ