প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২৩
হুমায়ূন কবীর ফরীদি ##
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) জগন্নাথপুর উপজেলা শাখার অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আর্ত মানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন বিএমবিএফ এর সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা শাখার নতুন কমিটির অভিষেক উপলক্ষে অত্র শাখার আয়োজনে ৫ ই অক্টোবর বিকাল ৫ ঘটিকার সময় জগন্নাথপুর পৌর শহরস্থ মিলেনিয়াম মার্কেটস্থ সংগঠন এর অস্থায়ী কার্যালয়ে অত্র সংগঠন এর সভাপতি মোঃ আব্দুল হান্নান এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ এখলাছুর রহমান তালুকদার নিক্সন এর পরিচালনায় অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) এর সিলেট বিভাগীয় কমিটির সভাপতি জগন্নাথপুর উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আতাউর রহমান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদার, সদস্য মোঃ খালেদ মিয়া, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) জগন্নাথপুর উপজেলা শাখার উপদেষ্টা মির্জা আবুল কাশেম স্বপন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) জগন্নাথপুর উপজেলা শাখার এম এ আজিজ, সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন, সহ-সভাপতি মোঃ আব্দুস ছালাম, এনাম হোসেন আনা, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান সিদ্দিকী, দপ্তর সম্পাদক দিলোয়ার হোসাইন, আইন বিষয়ক সম্পাদক সাইফুর রহমান কামালী, অর্থ সম্পাদক রিপন মিয়া ও যুগ্ম সাধারন সম্পাদক মতিউর রহমান।
এসময় সংগঠন সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest