প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২৩
হুমায়ূন কবীর ফরীদি ##
জগন্নাথপুরে ছাগল- ভেড়ার পিপিআর রোগ নির্মূলে বিনামূল্যে টিকাদান কার্যক্রম ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতাধীন পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় দেশ ব্যাপী ছাগল- ভেড়ার পিপিআর রোগ নির্মূল কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে ৪ অক্টোবর রোজ বুধবার উপজেলা কলকলিয়া ইউনিয়ন এর মজিদপুর এলাকায় বিনামূল্যে টিকাদান ক্যাম্পেইন এর উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম।
এতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ খালেদ সাইফুল্লাহ। বক্তব্য রাখেন, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিক মিয়া, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ নূরুল হক, ইউপি সদস্য সাদিক আলম ও ছালিক মিয়া প্রমূখ।
এসময় এ আই টেকনিশিয়ান দীলিপ দাস, সমর আলী, মনফর মিয়া ও সহেল আমীন সহ এলাকার বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
সভা শেষে ছাগল- ভেড়াকে টিকাদান প্রদান করা হয়েছে। আগামী ৯ অক্টোবর পর্যন্ত উপজেলা জুড়ে এই কার্যক্রম চলবে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest