মধ্যনগরে ২৪ বস্তা ভারতীয় চিনি উদ্ধার ও ৫ চোরাকারবারি গ্রেপ্তার

প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২৩

মধ্যনগরে ২৪ বস্তা ভারতীয় চিনি উদ্ধার ও ৫ চোরাকারবারি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টারঃ

মধ্যনগরে ২৪ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করার পাশাপাশি চিনি পরিবহনকারী দুটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা সহ চিনি চোরাকারবারি ৫ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
পুলিশ সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের মধ্যনগর থানার অফিসার ইনচার্জ এম এমরান হোসেন এর দিক নির্দেশনায় অত্র থানার এসআই মোঃ মশিউর রহমান, এসআই রফিজুল মিয়া, এএসআই মোঃ কাজল মিয়া সহ একদল পুলিশ ২৮ শে সেপ্টেম্বর দিবাগত গভীর রাতে বিশেষ অভিযান পরিচালনা করে মধ্যনগর উপজেলাধীন বাঙ্গালভিটা সাকিনস্থ ছড়ার মুখ সংলগ্ন বাঁধ এলাকা থেকে তাহিরপুর উপজেলার মন্দিয়াতা গ্রাম নিবাসী সাইকুল ইসলাম এর ছেলে চিনি চোরাচালানের সাথে জড়িত কুতুব উদ্দিন (২৮), পিতা মৃত মোঃ সোনা মিয়ার ছেলে ইসলাম নুর (৫৩), সাইকুল ইসলাম এর ছেলে মোহাম্মদ আলী (৩৮), বিনোদনপুর গ্রাম নিবাসী মোবারক আলীর ছেলে সম্রাট (২৪) ও মুদরাই গ্রাম নিবাসী মন্টু বর্মন এর ছেলে সুরঞ্জন বর্মন (২৫) কে গ্রেপ্তার করেন। গ্রেফতারকৃত আসামিদের হেফাজত থাকা ২টি ইঞ্জিন চালিত কাঠের তৈরি নৌকায় তল্লাশি করে ২৪ বস্তা ভারতীয় চিনি ও চিনি পরিবহনে ব্যবহৃত এই নৌকা দু’টি জব্দ করা হয়। জব্দকৃত ২৪ বস্তা (১২০০ কেজি) ভারতীয় চিনির আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ৮ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামিগণ চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনা ভারতীয় চিনি বিক্রির উদ্দেশ্যে নিজেদের কাছে রাখায় তাদের বিরুদ্ধে মধ্যনগর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের পুলিশ স্কটের মাধ্যমে ২৯ শে সেপ্টেম্বর সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। আদালত আসামীদের জেল হাজতে প্রেরন করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ