স্টাফ রিপোর্টারঃ
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে হাজী রঙ্গুম আলী আটপাড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে আলোচনা সভা, দোয়া মাহফিল, কেরাত ও গজল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার হাজী রঙ্গুম আলী আটপাড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর আয়োজনে ২৭ শে সেপ্টেম্বর রোজ বুধবার অত্র শিক্ষা প্রতিষ্ঠান এর হলরুমে হাজী রঙ্গুম আলী আটপাড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহজাহান মাহমুদ এর সভাপতিত্বে ও শিক্ষক মাওলানা মোঃ সাঈদুর রহমান নোমান এর পরিচালনায় আলোচনা সভা, দোয়া মাহফিল, কেরাত ও গজল প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাজী রঙ্গুম আলী আটপাড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর শিক্ষানুরাগী কলকলিয়া বাজার বনিক সমিতির সভাপতি মোঃ হারুন মিয়া ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর সাবেক মেম্বার মোঃ তারা মিয়া।
এই শিক্ষা প্রতিষ্ঠান এর শিক্ষার্থী মোছাঃ মুন্নী আক্তার লিজা’র কোরান তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠিত উক্ত অনুষ্টানে আরো বক্তব্য রাখেন, অত্র প্রতিষ্ঠান এর শিক্ষার্থী মোঃ আবু খালেদ ও সাব্বির আহমদ প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, শিক্ষক মাহমুদুল হাসান, সালাতুল ইসলাম, ফারজানা আক্তার রুমি ও শিক্ষার্থী বৃন্দ।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন, মাওলানা মোঃ সাঈদুর রহমান নোমান।
পরিশেষে কেরাত ও গজল প্রতিযোগিদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন অনুষ্ঠান এর অতিথি বৃন্দ ।