প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৩
ইউএস বাংলা বার্তা ডেস্কঃ
বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে একদিনের সংক্ষিপ্ত সফরে আগামী কাল (বুধবার) সিলেটে আসছেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষামন্ত্রীর একান্ত সচিব আবু আলী মো. সাজ্জাদ হোসেন।
জানা গেছে, বুধবার (২৭ সেপ্টেম্বর ) সকাল সাড়ে ৭টায় হবিগঞ্জ থেকে সড়ক পথে সিলেটমুখে রওয়ানা করে বেলা সাড়ে ৯টায় সিলেট সার্কিট হাউসে এসে পৌঁছাবেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এরপর সকাল ১০টায় নগরের জেলা স্টেডিয়ামে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। দুপুর ১২টায় নগরের বালুচরে আমানউল্লাহ কনভেনশন সেন্টারে আঞ্চলিক স্কিলম প্রতিযোগিতা ২০২৩ (সিলেট অঞ্চল) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। পরে বিকেল ৪টা ১০ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest