জগন্নাথপুরে কৃষি বিষয়ক মতবিনিময় সভা ও পরামর্শ প্রদান অনুষ্ঠান

প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৩

জগন্নাথপুরে কৃষি বিষয়ক মতবিনিময় সভা ও পরামর্শ প্রদান অনুষ্ঠান

 

স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে কৃষিই সম্বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা ও পরামর্শ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


অনাবাদি পতিত জমিতে আবাদ, তেল ফসলের আবাদ বৃদ্ধি এবং নির্বিঘ্নে বোরো ধান আবাদের জন্য কৃষক, স্থানীয় জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যক্তি, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়া কর্মীদের সাথে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২৪ শে সেপ্টেম্বর রোজ রবিবার সকালে ১ নং কলকলিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অত্র ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিক মিয়া’র সভাপতিত্বে ও জগন্নাথপুর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ ফজলুল হক এর পরিচালনায় কৃষিই সম্বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা ও পরামর্শ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওছার আহমেদ, কলকলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল হাসিম, এফআইভিডিবি( সুচনা) এর কর্মকর্তা মাধব চন্দ্র বর্মন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) এর সিলেট বিভাগীয় কমিটির শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাংবাদিক হুমায়ূন কবীর ফরীদি, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাদেশ দেবনাথ, সদস্য মোঃ শাহ আলম, কলকলিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার মসিক আহমদ, মোঃ কামরুজ্জামান,মোঃ আব্দুল কাইয়ূম, মোঃ ছালিক আহমদ, মোঃ জসীম উদ্দিন মিন্টু, মোঃ মাহবুবুল হাসান মোহন, মোঃ ছালিক মিয়া, মহিলা মেম্বার স্বপ্না রানী, কৃষক মোঃ আংগুর মিয়া, জহিরুল ইসলাম, নিজাম উদ্দিন ও গীতা রানী প্রমূখ। এছাড়াও কৃষি উপকরণ সামগ্রী প্রদর্শন করা হয়।


এসময় উপস্থিত ছিলেন, জিল্লিল হক, মাসুক মিয়া, বড়দা, ফারুক, জিতু মিয়া, সুহেল মিয়া, রীতা দেবনাথ, পুষ্পা দেবনাথ, আবুল মিয়া,ফুজায়েল আহমদ, সমুজ মিয়া, আব্দুস শহীদ,আশিকুর রহমান, তাজউদ্দীন ও ছুরুক মিয়া সহ বিভিন্ন শ্রেনী পেশার দুই শতাধিক মানুষ।

 

এ সংক্রান্ত আরও সংবাদ