প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২৩
হুমায়ূন কবীর ফরীদি ##
জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত এর বিচারক মোঃ রিয়াদ বিন ইব্রাহিম ভূঁইয়া সা-আধ।
স্থানীয় ও মৎস্য অফিস সুত্রে জানাযায়, হাওর অধ্যুষিত অঞ্চলে দেশীয় প্রজাতির মাছ রক্ষা কার্যক্রম এর অংশ হিসেবে ২২ শে সেপ্টেম্বর রোজ শুক্রবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রসুলগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রিয়াদ বিন ইব্রাহিম ভূঁইয়া সা-আধ। এসময় রসুলগঞ্জ বাজারে সরকারি ভাবে নিষিদ্ধ প্রায় ৮ লাখ টাকা সমপরিমাণ মূল্যের ৮০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে জনসমক্ষে আগুনে পুড়িয়ে ফেলার পাশা-পাশি এই অবৈধ কারেন্ট জাল ব্যবসায়ী সাইজুল মিয়াকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর আওতায় দোষী সাব্যস্ত করে ২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
এসময় উপস্থিত ছিলেন,জগন্নাথপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আখতারুজ্জামান জগন্নাথপুর উপজেলা মৎস্য অফিসারের কার্যালয় সুনামগঞ্জ ক্ষেত্র সহকারী মোঃ রফিকুল ইসলাম ও ভূমি এবং মৎস্য অফিসের স্টাফ বৃন্দ সহ স্থানীয় জনসাধারণ।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest