জগন্নাথপুরে ছাগল চোর আটক, রাতের আধাঁরে ৬টি গরু চুরি

প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২৩

জগন্নাথপুরে ছাগল চোর আটক, রাতের আধাঁরে ৬টি গরু চুরি

স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুরে দিনেদুপুরে ছাগল চুরির প্রাক্কালে চোর আমিনুর (২২) কে আটক করেছেন জনতা। এবং রাতের আধাঁরে ঘোয়াল ঘর থেকে ৬টি গরু চুরি করে নিয়ে গেছে অজ্ঞাতনামা চুরেরা।
জানাযায়, ২২ শে সেপ্টেম্বর রোজ শুক্রবার সকাল প্রায় ১০ ঘটিকার সময় জগন্নাথপুর -তেলিকোনা সড়কের বলবল কালভার্ট ব্রীজের পাশ থেকে জগন্নাথপুর উপজেলার পাড়ারগাঁও গ্রাম নিবাসী মোঃ ছুরুক মিয়ার ছেলে মোঃ আমিনুর রহমান (২২) একটি ছাগল চুরি করে অটোরিক্সা যোগে নিয়ে যাওয়ার সময় একই উপজেলার বলবল গ্রাম নিবাসী মৃত আব্দুল বারীক এর ছেলে এই ছাগলের মালিক হেলাল মিয়া লোকজন এর সহায়তায় ছাগল সহ এই চোরকে আটক করেন। এবং বিষয়টি কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর  সদস্য মোঃ মসিক আহমদকে অবহিত করেন। খবর পেয়ে ইউপি সদস্য মসিক আহমদ ও বিশিষ্ট সালিসি ব্যক্তি আব্দুস ছালাম ঘটনাস্থলে পৌঁছে চোর আমিনুর রহমান (২২)কে তাদেরকে জিম্বায় নিয়েছেন।
এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মসিক আহমদ বলেন, চোর আমাদের জিম্বায় আছে। বিষয়টি বিচার এর মাধ্যমে নিষ্পত্তি করা হবে।
এদিকে জগন্নাথপুর এর দাওরাই গ্রাম থেকে রাতের আধাঁরে গোয়াল ঘর এর তালা ভেঙ্গে ৬ টি গাভী গরু চোরেরা চুরি করে নিয়ে গেছে বলে জানা গেছে।
সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দী ইউনিয়ন এর অন্তর্ভুক্ত দাওরাই গ্রাম নিবাসী মোঃ শাহ মামুন মিয়া প্রতিদিনের ন্যায় ২০ শে সেপ্টেম্বর রোজ বুধবার দিবাগত সন্ধ্যা রাতে  লাল, বাদামী ও কালো রংয়ের ছয়টি গাভী গরু গোয়াল ঘরে রেখে দরজায় তালা দিয়ে ঘুমিয়ে পড়েন। পরদিন গতকাল ২১ শে সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার তিনি সকালে ঘুম থেকে উঠে দেখেন গোয়াল ঘরের দরজার তালা ভাঙা ও গরু গুলো নাই। কে-বা কাহারা রাতের আধাঁরে কোনো এক সময়ে গরু গুলো চুরি করে নিয়ে গেছে। অনেক খোঁজাখুঁজি করে গরু গুলোর সন্ধান না পেয়ে জগন্নাথপুর থানায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ এর পরিপেক্ষিতে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ব্যাপারে ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার এসআই জিয়া উদ্দিন বলেন, এক কৃষকের ছয়টি গরু চুরি হওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। চোর সনাক্ত ও চুরি যাওয়া গরু গুলো উদ্ধার এর চেষ্টা অব্যাহত আছে।

এ সংক্রান্ত আরও সংবাদ