প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২৩

স্টাফ রিপোর্টারঃ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় কলকলিয়া বিএনপির আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন শাখা বিএনপির আয়োজনে ২২ শে সেপ্টেম্বর রোজ শুক্রবার বাদ আছর কলকলিয়া বাজার জামে মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মিলাদ মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনা করে মোনাজাত পরিচালনা করেছেন ক্বারী মোঃ মাজিদুল হক।


এসময় উপস্থিত ছিলেন, কলকলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ কামরুজ্জামান, সাধারন সম্পাদক এম সাদিকুর রহমান নান্নু, সাংগঠনিক সম্পাদক মোঃ আনিছুর রহমান তুতি, কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল হাসিম, বিএনপি নেতা মোঃ ইউনূছ মিয়া, আব্দুল হক, আলহাজ্ব ছমেদ মিয়া, আজিজুল হক আজিবুল, আবুল মিয়া, আশিকুর রহমান, আব্দুল কাহার, আতর আলী,উকিল আলী, কলকলিয়া ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মোঃ রোকন মিয়া, সহ-সভাপতি মোঃ শামসুজ্জামান, আব্দুর রউফ, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল এর সদস্য  ফারুক আহমেদ জিতু, স্বেচ্ছাসেবক দল নেতা আবুল হক, কলকলিয়া ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মোঃ জুবায়ের আহমদ ও মোজাহিদ মিয়া প্রমূখ।

এ সংক্রান্ত আরও সংবাদ