প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৩
হুমায়ূন কবীর ফরীদি ##
জগন্নাথপুরের জগদীশপুর সেতু সহ ৯ টি ব্রীজ-কালভার্ট একনেকে অনুমোদন হয়েছে। এবং এই কাজের জন্য ৩২ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে। এই প্রাপ্তিতে জগন্নাথপুরবাসীর মাঝে আনন্দ উল্লাস বিরাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নানকে কৃতজ্ঞতা জানাচ্ছেন অত্রাঞ্চলের জনগণ।
জানাযায়, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় ও জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ -৩ আসন এর সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এর অক্লান্ত প্রচেষ্টায় ও উন্নয়ন এর ধারাবাহিকতায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর – তেলিকোনা (চন্ডিঢহর) সড়কের জগদীশপুর ব্রীজ, জগন্নাথপুর উপজেলা সদরস্থ ডাকবাংলো ব্রীজ, সৈয়দপুর -সোনাতনপুর সড়কের বুধরাইল ব্রীজ, শিবগঞ্জ -রানীগঞ্জ সড়কের গোপাইখালী ব্রীজ, জনগন -বেগমপুর সড়কের ঘোষগাঁও ব্রীজ, দিরাই -কলকলিয়া সড়কের জগন্নাথপুর অংশে দু’টি কালভার্ট, কেশবপুর -রসুলগঞ্জ ভায়া এরালিয়া সড়কের লাউতলা গ্রাম এলাকায় কালভার্ট ও জগন্নাথপুর – চিলাউড়া সড়কের রসুলপুর গ্রামের কালভার্ট একনেকে অনুমোদন হয়েছে। এবং এই কাজের জন্য ৩২ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে। এই গুলো একনেকে অনুমোদন হওয়ার পর বিগত ১২ ই সেপ্টেম্বর প্রকল্প পরিচালক (পিডি) নিয়োগ প্রকল্পে উন্নয়ন প্রকল্প গুলোর দাপ্তরিক কাজ শুরু হয়েছে। এই ব্রীজ – কালভার্ট গুলো অনুমোদন হওয়ায় জগন্নাথপুর উপজেলাবাসীর মাঝে আনন্দ উল্লাস বিরাজ করছে। বিগত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নানকে কৃতজ্ঞতা জানান।
এই বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন বলেন,আগামী অক্টোবর মাসের মধ্যে সয়েল টেস্ট ও নকশার কাজ শেষ করে টেন্ডারের মাধ্যমে ব্রিজ-কালভার্ট গুলোর নির্মাণ কাজ দ্রুত শুরু করা হবে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest