জগন্নাথপুরে ভিজিডি’র চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন

প্রকাশিত: ২:৪৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২৩

জগন্নাথপুরে ভিজিডি’র চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন

হুমায়ূন কবীর ফরীদি ##

জগন্নাথপুর এর কলকলিয়া ইউনিয়নে সুবিধাভোগী জনসাধারণ এর মাঝে ভিজিডি’র চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
২০ শে সেপ্টেম্বর রোজ বুধবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১ নং কলকলিয়া ইউনিয়ন এর হত-দরিদ্র ২ শত ৯৭ জন ভিজিডি কার্ডধারী হত-দরিদ্র মানুষের মাঝে
জনপ্রতি ৩০ কেজি করে বিগত তিন মাসের চাল একত্রে জনপ্রতি ৯০ কেজি করে চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।১৯ শে সেপ্টেম্বর রোজ মঙ্গলবার এই চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন অত্র ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিক মিয়া।
চাল বিতরণ কার্যক্রম এর শুরুতে ও সম্পন্নকালে উপস্থিত ছিলেন, কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিক মিয়া, প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল হাসিম, অত্র ইউনিয়ন পরিষদ এর সদস্য মোঃ আব্দুল কাইয়ূম, সদস্য মোঃ মসিক আহমদ, সদস্য মোঃ কামরুজ্জামান, সদস্য মোঃ ছালিক আহমদ, সদস্য মোঃ আজিজুল হক, সদস্য মোঃ সাদিক আলম, মোঃ মাহবুবুল হাসান মোহন, সদস্য জসীমউদ্দিন মিন্টু, মহিলা সদস্য স্বপ্না রানী, মহিলা সদস্য হুসনারা বেগম রিছনারা,ইউপি সচিব মাসুম বিল্লাহ, কালেক্টর জিতেন্দ্র দেবনাথ, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিক মিয়া’র বেসরকারি সচিব ফুজায়েল আহমদ ও সুবিধাভোগী জনসাধারণ সহ গ্রাম পুলিশ বৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ