প্রকাশিত: ১২:৫০ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২৩
হুমায়ূন কবীর ফরীদি ##
জগন্নাথপুরে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ অর্থ সহ মাদক ব্যবসায়ী স্বামী- স্ত্রীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
স্থানীয়, আদালত ও পুলিশ সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান এর দিক নির্দেশনায় অত্র থানার চৌকস এসআই মোঃ জিন্নাতুল ইসলাম এর নেতৃত্বে একদল পুলিশ ১৮ ই জুলাই রোজ মঙ্গলবার সন্ধ্যালগ্নে জগন্নাথপুর উপজেলার সুবর্ণনগর গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে এই গ্রাম নিবাসী মাদক ব্যবসয়ী মোঃ মোশাহিদ মিয়া(৫৫) ও তার স্ত্রী লাকী বেগম(৩৫)কে নিজ বসত ঘর হইতে গ্রেপ্তার করেন।এই সময় গ্রেপ্তারকৃত আসামীদ্বয় এর বসত ঘর তল্লাশী করে ঔষধ এর কৌটায় রক্ষিত ৫২ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা ট্যাবলেট বিক্রির নগদ ৩৫ হাজার ৭ শত টাকা উদ্ধার করেছেন। উক্ত বিষয়ে এই আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জগন্নাথপুর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীদ্বয়কে যাথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ১৯ শে জুলাই রোজ বুধবার সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest