প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২৩
স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুরে নির্মাণাধীন বক্স কালভার্ট এর ঢালাই কাজ পরিদর্শন করেছেন জননন্দিত মেয়র আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান।
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার নং ওয়ার্ডবাসীর দীর্ঘদিন এর দাবীর ফসল আইইউআইডিপির অর্থায়নে জগন্নাথপুর পৌরসভার বাস্তবায়নে পশ্চিম ভবানীপুর রাখালতলার পাশের খালে বক্স কালভার্ট নির্মাণ হচ্ছে। এই কালভার্টের নির্মাণ কাজ প্রায় সম্পন্ন হয়ে ঢালাই কাজ চলছে। ১৭ ই জুলাই এই ঢালাই কাজ পরিদর্শন করেছেন জগন্নাথপুর পৌর সভার জননন্দিত মেয়র আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর পৌরসভার ০৯ ওয়ার্ড কাউন্সিলর মোঃ ছমির উদ্দিন, সহকারী প্রকৌশলী, মোঃ হেলাল আবেদীন, উপ-সহকারী প্রকৌশলী বাবু সতীশ গোস্বামী, কার্যসহকারী পুলক রায় ও ঠিকাধারী প্রতিষ্ঠান আয়ান সায়িব এর প্রোঃ আবু হাসনাত।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest